পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার (২৬ আগস্ট) দেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। সরকারি ছুটির তালিকাটি ২০২৫ সালের ৯ নভেম্বর প্রকাশ করা হয়।
ছুটির কারণে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সাধারণ কার্যক্রম থেকে বিরত রয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী পরিচালিত হয় এবং জরুরি বা অত্যাবশ্যক সেবার সঙ্গে সংশ্লিষ্ট, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব বিধি অনুযায়ী কার্যক্রম চালু থাকতে পারে।
এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানেও এদিন ছুটি রয়েছে।
তথ্যসূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন।
দেশ বাংলা টিভি ডেক্স